গৌড় কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর বাড়িতে হামলা চালানো ও তাকে হেনস্থা করার অভিযোগ উঠল মালদা জেলা ছাত্র পরিষদের সভাপতি বাবলু শেখের বিরুদ্ধে। উঠেছে পুলিশের নিক্সিয়তার অভিযোগও। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে।
জানা যায় মালদা জেলার গৌড় কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী অনন্যা রায়। তার অভিযোগ মালদা জেলার ছাত্র পরিষদের সভাপতি বাবলু শেখের বিরুদ্ধে। ওই ছাত্রী জানায় বহু দিন ধরে বাবলু শেখ তাকে নানা ভাবে হেনস্থা করে।এই কারনে তার পড়াশোনার অপর প্রভাব পরে এক বছর কলেজের পরীক্ষা দিতে পায়নি সে।এরপর সে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করে কিন্তু তাতেও কোন ফল হয়নি কোন রকম ব্যবস্থা নেয় নি মালদা জেলার পুলিশ প্রশাসন। বরং ছাত্রীর অভিযোগ প্রত্যাহার করার দাবী জানিয়ে ছাত্র নেতা হুমকী দেয়। শুধু তাই নয় সোস্যাল মিডিয়াতে ছাত্রীকে কালিমালিপ্ত করতে থাকে। তাতেও ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ তুলতে অস্বীকার করে ওই ছাত্রী।সে জানায় মার্চ মাসের ১০ তারিখে সে থানায় অভিযোগ করে থানায়। এরপরেও এতদিন কেটে গেলেও কোন সুরাহা হয়নি বরন বেড়েছে সমস্যা। বুধবার রাতে ওই ছাত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় মালদা জেলা ছাত্র পরিষদের সভাপতি বাবলু শেখ বলে অভিযোগ করে ওই ছাত্রী। সে বলে রাতে সে বাড়ির বাইরের দিকে দেখতে পায় ধোয়া দাউ দাউ করে সিরি ঘরে আগুন জ্বলছে, সেই আগুন নেভাতে গেলে তার পড়নের কাপড়ে আগুন লেগে যায়।সে সময় চার পাঁচ জন দুস্কৃতিকে সে তার বাড়ি থেকে পালাতে দেখে। এমনকি পালানোর আগে একজন তার হাতে নখ দিয়ে আচরে দেয় আর থানায় অভিযোগ করার ব্যাপার নিয়ে তাকে হুমকি দেয়।এরপর সে চিৎকার করলে তার চিৎকারে ছুটে আসে পরিবারের অন্যান্য সদস্যরা। ছাত্র নেতার এই হামলার ফলে আক্রান্ত হয় ছাত্রী। আহত ছাত্রী মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ জানানো হয়েছে। তবুও পুলিশ নিশ্চুপ। অভিযুক্ত ছাত্র নেতাকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
যদিও এই বিষয়ে বাবুল সেক জানান, আর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এর আগেও মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে ওই ছাত্রী বলে জানান তিনি। এমনকি শিলতাহানি ও তার বাড়িতে হামলা চালানোর মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে বেল পর্যন্ত নিতে হয়েছে। এখনও কোর্টে কেসটি পেন্ডিন রয়েছে, তারপরেও আবার আরেক অভিযোগ এদিন তার বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ করছে যা পুরোপুরি ভিত্তিহীন। কারন ঈদ উপলক্ষে তিনি এই কয়দিন বাড়িতেই ছিলেন। তিনি বলেন নিশ্চয় সে ছাত্রীর কোন উদ্দেশ্য বা স্বার্থ আছে বলে সে এমন অভিযোগ করছে। তবে বিষয়টি পুলিশকে তদন্ত করার কথা জানানো হয়েছে বলে জানান তিনি।